home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


'সংকটের সুরাহা করেন, নাহলে পরিণতি ভোগ করতে হবে': নাহিদ

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ২০:১৬

Facebook
Twitter

'সংকটের সুরাহা করেন, নাহলে পরিণতি ভোগ করতে হবে': নাহিদ

বিভিন্ন বিষয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। গণভোটের রায় প্রত্যাখ্যান করলে সরকারকে পরিণাম ভোগ করতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, সরকারকে বলবো, দ্রুত সংবিধান সংস্কার পরিষদ করে এই সংকটের সুরাহা করেন। জাতীয় ঐক্যকে টিকিয়ে রাখুন। নাহলে এর পরিণতি আপনাদের ভোগ করতে হবে।


আজ (সোমবার, ১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এগারো দলীয় ঐক্য ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করে। এ সেমিনারে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।


নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে দু’টি প্রশ্ন দেখা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিলো ফ্যাসিবাদের বিলোপ। বিএনপি চেয়েছিলো নির্বাচন। আমরা সংস্কারের জন্য গণপরিষদের দাবি জানিয়েছিলাম। পরে বিএনপি সংস্কারের আলোচনা অংশ নেয়। এজন্য আমরা গণপরিষদের পরিবর্তে সংস্কার পরিষদ এর দাবি মেনে নেই।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।