১৩ সেপ্টেম্বর ২০২৬
preview
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মো. নূর নবী শেখ


প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং গ্যাস উৎপাদন বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে গুরুত্ব পায়।

শেভরনের পক্ষ থেকে বাংলাদেশে চলমান কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ নিয়েও আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের গ্যাস খাতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে শেভরন। নতুন অনুসন্ধান ও পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গ্যাস সরবরাহ ও জ্বালানি খাতে এর প্রভাব পড়তে পারে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com