মো. নূর নবী শেখ
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) জানিয়েছে, কূপটি চালু হলে জাতীয় গ্রিডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন করছে বিজিএফসিএল। এসব কূপ থেকে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে জাতীয় গ্রিডে দৈনিক ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের আশা করছে কর্তৃপক্ষ। এতে তিতাস গ্যাসক্ষেত্রের উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com