২৯ সেপ্টেম্বর ২০২৬
preview
টাঙ্গাইলে কান্দাপাড়া যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান, আটক ১১

মো. নূর নবী শেখ

টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। এ সময় মাদক সেবনের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইলের সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, কান্দাপাড়া মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com