মো. নূর নবী শেখ
অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অনেক ভালো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে কোনো কোনো ক্ষেত্রে অপরাধ প্রবণতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এলপি গ্যাসের সংকট নিয়ে প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে এলপি গ্যাসের কোনো সংকট নেই। আমদানিকারক ও অপারেটদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় সরকার বিব্রত বলে জানান তথ্য উপদেষ্টা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মাঠে নামানোর কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ের চেয়ে নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে সরকার। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।
সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com