মো. নূর নবী শেখ
জনপ্রিয় উপস্থাপিকা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব বারিশা হকের প্রশংসায় পঞ্চমুখ হলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বারিশাকে দেশের ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন সাবিলা নূর।
অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবিলা নূর বলেন, বর্তমান সময়ে কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং সক্রিয় উপস্থিতির কারণে বারিশা হক নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে তিনি এখন শীর্ষস্থানে অবস্থান করছেন এবং নিজের যোগ্যতাবলেই তিনি এই অঙ্গনে ‘নাম্বার ওয়ান’ জায়গাটি তৈরি করে নিয়েছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহা,বারিশা হকসহ অন্যান্যরা। সাবিলা নূরের এমন অকপট প্রশংসা ও ইতিবাচক মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন বারিশা হক। দুই তারকার এই পারস্পরিক আন্তরিকতা উদ্বোধনী আয়োজনে উপস্থিত দর্শক ও ভক্তদেরও দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com