মো. নূর নবী শেখ
সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিন দৈনিক পত্রিকা দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) এ তিন পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
৫ আগস্ট (সোমবার) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে পাড়ি জমান। এরপরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলা চালানো হয় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। আগের দিন ৪ আগস্ট রাতে হামলা ভাঙচুর ও আগুন দেয়া হয় সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com