৪ অক্টোবর ২০২৬
preview
এক লাফে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

মো. নূর নবী শেখ

এক লাফে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে এখন থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা।

রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম নির্ধারণ করে বিইআরসি। এর ফলে সেপ্টেম্বরের তুলনায় চলতি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে আগস্ট মাসে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় আবাসিক ও অন্যান্য খাতে এলপিজি ব্যবহারের খরচও বাড়বে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডারনির্ভর গ্রাহকদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com