মো. নূর নবী শেখ
চব্বিশের পারজিত শক্তি আসন্ন পূজার সময় অরাজকতা করে দেশকে অস্থিতিশীল করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহিদ নাজির উদ্দিন জেহাদের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, নব্বইয়ের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি সবসময় একসঙ্গেই ছিল। আর সবাই একসঙ্গে থেকে দেশের ব্যাংক লুট করেছে।
তিনি আরও বলেন, হাসিনার আমলের নিয়োগ পাওয়া কর্মকর্তারাই প্রকাশ্যে দুর্নীতি করার ঘোষণা দিতে পারে। সরকারকে এদের বিরুদ্ধে দ্রুত শক্ত পদক্ষেপ নিতে হবে। আর যারা ব্যাংক লুট করেছে, গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তারাই প্রশাসনে থেকে নানাভাবে অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুষ্কৃতিকারীদের কোনোভাবেই সহ্য করা হবে না। ব্যাংক লুট করে যারা পালিয়েছে, তাদের কিছু দুষ্কৃতিকারী ঘাপটি মেরে আছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দৃষ্কৃতি করার চেষ্টা করছে।
এসময় তিনি বলেন, অনেক স্বৈরাচারের সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ন্যূনতম কথা বলার সুযোগ থাকলেও শেখ হাসিনার সময় সে সুযোগও রাখা হয়নি। তরুণদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com