মো. নূর নবী শেখ
নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর অদ্ভুত সব পরিস্থিতির মাঝেই হুট করে কড়া নাড়তে পারে নতুন কোনো অনুভূতি। ঠিক তেমনি এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’।
ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর প্রযোজনা ও সানজিদ খান প্রিন্স’র পরিচালনায় বিশেষ টেলিফিল্মটি আগামীকাল (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। পারভেজ ইমাম রচিত রোমান্টিক ও কমেডি নির্ভর টেলিফিল্মটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা।
ছোট পর্দার পরিচিত নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে এতে তাই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, টেলিফিল্মটি দর্শক পছন্দ করবেন।’ টেলিফিল্মটির অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আজম খান, হারুন রশিদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন, শিশু শিল্পী আয়াত প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com