নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন শান্তা ফারজানা। আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ৫টার দিকে কাশেমপুর মহিলা কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল হক সোহেল এবং মো. জাহাঙ্গীর আলম।
আইনজীবীরা জানান, সংশ্লিষ্ট মামলায় আইনি লড়াই শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে জামিন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি প্রদান করে। কারাফটকে এ সময় তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com