২৪ অক্টোবর ২০২৬
preview
সাফের বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

মো. নূর নবী শেখ

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়ার্ড রাফায়েল টুডু। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ফরোয়ার্ডের ধারাবাহিক দুই গোল বেশ আশার খবর। এরপরও সাফের ক্যাম্পে নেই এই ফুটবলার।

১৮ অক্টোবর ছিল সাফে ২৮ জন ফুটবলারের নাম জমা দেওয়ার ডেডলাইন। বাংলাদেশ দলের আমেরিকান হেড কোচ থমাস ডুলি ২৮ জনের নাম ঐ দিনই ফেডারেশনে জমা দিয়েছেন। সেখানে টুডুর নাম ছিল না। টুডু ঘরোয়া লিগে ফর্টিজের হয়ে দু’টি গোল করেছেন। সেই ধারাবাহিকতায় এএফসি আসরেও বজায় রেখেছেন। ডেডলাইন পেরিয়ে যাওয়ায় টুডুর পারফরম্যান্স বিবেচনা করার সুযোগ হয়নি ডুলির।

২৮ জনের স্কোয়াডের বাইরে দুই জন গোলরক্ষক ইসহাক ও আসিফকে ক্যাম্পে ডেকেছেন ডুলি। তারা শুধু অনুশীলন করবেন। সম্ভাবনাময় টুডুকেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করানোর সুযোগ দেবেন কি না এই প্রশ্নের কোনো উত্তর দেননি ডুলি। ২৮ জনের স্কোয়াড হলেও হামজা, সামিত, জায়ান, ফাহমিদুল, ফারহান আলীরা কয়েক দিন পর যোগ দেবেন। এই কয়েক দিন টুডুকে জাতীয় দলে অনুশীলনে পরখের সুযোগ ছিল।

সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। তিনি আবার দলে আবার দলে ফিরেছেন।

সাফের বিগত আসরগুলোতে প্রাথমিক তালিকা ছিল ৩৫ জনের। টুর্নামেন্ট শুরুর আগের দিন ২৩ জনের চূড়ান্ত তালিকা দিতে হতো। এবার তিন সপ্তাহ আগেই ২৮ জনের ফাইনাল স্কোয়াড। সেখান থেকে খেলার আগের দিন ২৩ জনের নাম। এর কারণ সম্পর্কে সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল বলেন,‘ফিফা উইন্ডোর বাইরে কয়েকটি ম্যাচ রয়েছে। এজন্য ২৮ জনের স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে যেন পরিবর্তন করা যায়।’

২৮ জনের স্কোয়াডের সুযোগ দিলেও সেটা তিন সপ্তাহ আগে হওয়ায় বিপত্তি ঘটেছে। এই সময়ের মধ্যে পারফরম্যান্স, ইনজুরি, শৃঙ্খলা অনেক ঘটনাই ঘটতে পারে। সেক্ষেত্রে ২৮ জনের বাইরে কাউকে নেওয়ার সুযোগ থাকবে না কেন এবং তিন সপ্তাহ আগেই কেন ২৮ জনকে চূড়ান্ত করতে হবে সেটার সদুত্তর দিতে পারেননি সাফের সাধারণ সম্পাদক।

আগামীকাল দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনালে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং। আমিরুল ইসলাম বাবুর কাছেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। আসিয়ান কাপে শৃঙ্খলা নিয়ে অনেক সমালোচনা হলেও বাফুফে সভাপতি আমিরুল ইসলাম বাবুর ওপরই আস্থা রাখছেন। ক্যাম্প শুরু হওয়ার আগে জাতীয় দল কমিটির সভা না হওয়ায় অনেকেই নাখোশ রয়েছেন।

সাফের জন্য ঘোষিত ২৮ জনের দলে নতুন মুখ দুই প্রবাসী মাহি খান ও রোনান সুলিভান। আসিয়ান কাপে চূড়ান্ত স্কোয়াডে ইনজুরির জন্য ছিলেন না তপু। তিনি আবার দলে আবার দলে ফিরেছেন। সহকারী কোচ হিসেবে হাসান আল মামুন এই ক্যাম্পে থাকবেন কি না এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সাফে বাংলাদেশের স্কোয়াড : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইফসুফ, ইসা ফয়সাল, তারিক কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, মোঃ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান সুলিভান।

শুধু অনুশীলনের জন্য: মোঃ আসিফ ও ইসহাক আকন্দ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com