২৪ অক্টোবর ২০২৬
preview
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

মো. নূর নবী শেখ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮৭ জন, মতিঝিল বিভাগ ৭৮ জন, তেজগাঁও বিভাগ ১১০ জন, মিরপুর বিভাগ ২০৬ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৩২ জন, এসআরইউ বিভাগ চারজন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে দুই হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা (চারটি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com