২৮ অক্টোবর ২০২৬
preview
নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার

মো. নূর নবী শেখ

ইসরায়েলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট করার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে এবার ‘চেঞ্জ ব্লক’ নামে যে জোট নির্বাচন করেছে, ইয়াইর গোলান সেটিতে ছিলেন।

নির্বাচনের আগে ইয়াইর গোলান ‘চেঞ্জ ব্লকের’ একমাত্র নেতা ছিলেন যিনি বলেছিলেন, আরব দল জয়েন্ট লিস্ট এবং রা’ম এর সঙ্গে কাজ করবেন তিনি।

তবে বিরোধীদের প্রধান নেতা গাদি আইজেনকোত এবং অন্যান্য দলের নেতারা বলেছিলেন, তারা আরবদের সঙ্গে জোট করবেন না। এরজন্য আরব ও নিজেদের মধ্যে একই মূল্যবোধের অভাবকে কারণ হিসেবে দেখিয়েছেন তারা।

গতকাল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের জন্য ভোটগ্রহণ হয়। আজ বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে আরব দল জয়েন্ট লিস্ট ও রা’ম অন্তত ১৮টি আসন পেতে যাচ্ছে।

ইসরায়েলে সরকার গঠনে ৬১টি আসনের প্রয়োজন হয়। কিন্তু নেতানিয়াহু বা আইজেনকোত কারও জোটই এ ‘ম্যাজিক ফিগার’ অর্জন করতে পারবে না। আর তাই এখন বিরোধীদের সঙ্গে আরবদের জোটের বিষয়টি সামনে আসছে।

বামপন্থি ও সেনাবাহিনীর সাবেক জেনারেল ইয়াইর গোলান আজ বুধবার (২৮ অক্টোবর) এক্সে লিখেছেন, “নেতানিয়াহু নির্বাচনে হেরে গেছেন। যারাই আরবদের ভোটকে মুছে দেওয়ার চেষ্টা করবে তারা নেতানিয়াহুর কাছে আত্মসমর্পণ করছেন এবং ইসরায়েলের হাল ছেড়ে দিচ্ছেন।”

“আমাদের সামনে আরব নাগরিকদের নিয়ে একটি পরিবর্তন সরকার গঠনের সুযোগ এসেছে। এটি এমন সরকার যা ইসরায়েলের সব নাগরিককে সেবা দেবে। আমাতের ভয় পাওয়া বন্ধ করতে হবে এবং পদক্ষেপ নিতে হবে।”

সূত্র: বিবিসি


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com