১ নভেম্বর ২০২৬
preview
মধ্যরাতে সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ

মো. নূর নবী শেখ

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।

তিনি বলেন, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে সাইন্সল‍্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে তারা পালিয়ে যান। এই ঘটনায় কেউ আহত হয়নি।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com