home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১

Facebook
Twitter

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারের স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৮৪৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণ ও রুপার অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৫০৭ টাকা। তবে ভ্যাট ও বাজুস নির্ধারিত পরিমাপ অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বিক্রয়মূল্য পড়বে প্রায় ২ লাখ ৩৫ হাজার ১৪৭ টাকা (প্রতি গ্রাম ২০,১৬০ টাকা)।

এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণ ১৩ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অবশ্য বাজুসের নীতি অনুযায়ী, অলংকারের নকশার ওপর ভিত্তি করে নির্ধারিত মজুরি এর সঙ্গে যুক্ত হবে।

স্বর্ণের পাশাপাশি কমতি ধারায় ফিরেছে রুপার বাজারও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ৪৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম ৪২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।