.webp)

নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে গত ৯ অক্টোবর রাজধানীর গুলশান-১-এর ক্লাব '৮৯-এ অনুষ্ঠিত হয়েছে The Soirée Club-এর 'ট্রপিক্যাল প্যারাডাইস ফিয়েস্তা'। আয়োজনে বিভিন্ন পেশা ও শিক্ষাপ্রতিষ্ঠানের নারীরা অংশ নেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসনিম হাসান সারা The Soirée Club-এর প্রতিষ্ঠাতা। লামিয়া রহমান ও ফারিয়া ইসলামও ক্লাবটির প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত রয়েছেন। নারীদের জন্য নিরাপদ ও বিচারহীন পরিবেশ তৈরি করাই প্ল্যাটফর্মটির লক্ষ্য, যেখানে তাঁরা পেশাগত দক্ষতা তুলে ধরার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ ও ব্র্যান্ডের প্রসারের সুযোগ পান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. আফিফা আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যে আত্মযত্ন ও মানসিক সুস্থতা বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
আয়োজনে ছিল ট্যারট রিডিং সেশন, ইন্টারঅ্যাকটিভ ট্রিভিয়া গেম, বিভিন্ন ব্র্যান্ডের অংশগ্রহণ, কেক কাটা, থিমভিত্তিক সেলফি বুথ এবং পুরস্কারসহ র্যাফল ড্র। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগ করে নেন।
সহযোগিতায় ছিল The Beauty Loft (বিউটি), Licious by Deli (ব্রাউনি), Stitch House ও Tiny Kitties (পোশাক উপহার), Vivien Lifestyle (ক্যান্ডেল), Sugar Craze by Sumaiya (কেক), Artand Advertising (ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি) এবং Bengal Edit (ভাউচার)। মিডিয়া পার্টনার The News
রাজধানী নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।