home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:২০

Facebook
Twitter

ভারতে যাওয়ার চেষ্টাকালে সীমান্তে আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেক।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিকেল ৫টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে মেহেরপুরে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

খোঁজ নিয়ে তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি নাশকতার মামলার তথ্য পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে মেহেরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেকের বিরুদ্ধে নাশকতার মামলা ছাড়াও আরও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের নাশকতার মামলাটির মামলা নম্বর ১১ বলে জানা গেছে।

পরে পুলিশ তাকে মেহেরপুরে নিয়ে যায়। বিকেলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।