

"শিশু বিয়ে আর নয়-কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তাড়াইল সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, শিক্ষক, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী ও তাড়াইল থানা অফিসার ইনচার্জ প্রদীপ মন্ডল ও উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।
বক্তারা বলেন, কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ। বাল্যবিবাহ রোধ, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিতকরণ ও তাদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদনা সারোয়ার আলম, তাড়াইল উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান অপু, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকী, রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শৈবাল কুমার পাল দিপু সহ মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।