_copy7.webp)

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা পরশ (৩৫) নামে এক সাজাপ্রাপ্ত কারাবন্দি।
শনিবার (২৬ সেপ্টেবর) বিকালের দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, কারারক্ষীরা পরশকে বিকেল ৪টা ৪০ মিনিটে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃতের বাবার নাম লিয়াকত। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।