

কিশোরগঞ্জের তাড়াইলে ৪৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার এলএসডি রোডের আবু হানিফ মিয়ার বাড়ির পাশের পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলো উপজেলার সাচাইল গ্রামের ঝিনুক মিয়ার স্ত্রী মোছা. স্বর্ণা (২৯) ও বরুহা (সওদাগরপাড়া) গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে মনির হোসেন (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী-পুরুষ এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। সোমবার রাতে তারা ক্রেতার কাছে ইয়াবা বিক্রি করতে আসলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা তাদের ঘেরাও করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাড়াইল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল জানান, জনতার হাতে আটক দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্সারণির ১০ (ক) ৪১ ধারায় এসআই রিপন সরকার বাদী হয়ে মামলা রুজু করেন। আজ মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।