home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে অ্যাডভোকেসি সভা

মাহবুবুর রহমান রানা
মাহবুবুর রহমান রানানিজস্ব প্রতিবেদক, তাড়াইল

আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৪

Facebook
Twitter

তাড়াইলে কলেরা টিকার দ্বিতীয় রাউন্ড নিয়ে অ্যাডভোকেসি সভা

কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিরোধমূলক মুখে খাওয়ার কলেরা টিকাদান (pOCV) ক্যাম্পেইন-২০২৬-এর দ্বিতীয় রাউন্ড সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ২টায় তাড়াইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সার্ভিলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন অফিসার ডা.তানজিম আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজীব।


সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া তাড়াইলের স্থানীয় সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।


সভায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য কলেরা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নির্ধারিত জনগোষ্ঠীকে টিকার দ্বিতীয় ডোজের আওতায় আনা,জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বক্তারা বলেন, কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। একই সঙ্গে টিকাদান কর্মসূচি সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।


সভায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে কলেরা টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।