_copy7.webp)

ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে টাঙ্গাইলে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা পরিষদ। ‘পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো চারপাশ, ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি শুরু হয়।
জেলা পরিষদ প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে মশক নিধনের মাধ্যমে অভিযানের উদ্বোধন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান থেকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোনো স্থানে পানি জমতে না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, শুধু মশক নিধন অভিযান চালিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।