home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বগুড়ার শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯

Facebook
Twitter

বগুড়ার শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণ, পুড়ল চক্ষু বিভাগের সরঞ্জাম

বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারের (ওটি) বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বিকট শব্দে কক্ষটির এসি বিস্ফোরিত হয়। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের কর্মীরা দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। কক্ষে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। ফলে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, এসি বিস্ফোরণের পর চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লাগে। এতে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কেউ হতাহত হননি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।