home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৮

Facebook
Twitter

শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার

রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে দুই ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফুয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তৌফিক হাসান জানান, লোক মারফত খবর পেয়ে সুপ্রিম কোর্টসংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের বয়স হবে আনুমানিক ৬৫ ও ৪৫ বছর।

এসআই আরও জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।