_copy7.webp)

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দিনকে (৫২) ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার রাতে তাকে গ্রেপ্তারের পর তিতাস থানায় হস্তান্তর করা হয়। পরে রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নাছির উদ্দিন তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচানকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিনের ছেলে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি নাছির উদ্দিন। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
শনিবার রাতে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিতাস থানায় হস্তান্তর করা হলে আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।