home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২ নভেম্বর ২০২৬, ০৮:৫১

Facebook
Twitter

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা অর্ক রায়কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একদল নেতাকর্মী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার বিকেলে জগন্নাথ হল থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক রায়কে হলের ভেতর থেকে ছাত্রদল নেতাকর্মীরা আটক করেন। পরবর্তীতে হল প্রশাসন এবং প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে অর্ক রায় রাতে লুকিয়ে হলে অবস্থান করছিলেন। আজ তাকে আমরা ধরে ফেলি।’ সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।

জগন্নাথ হলের প্রভোস্ট দেবাশীষ পাল বলেন, ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। আমরা জেনেছি, সে (অর্ক রায়) মাঝে মাঝে হলে যাতায়াত করত। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, হলে এ ধরনের কেউ অবৈধভাবে অবস্থান করছে কিনা, সে বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, জগন্নাথ হলে ছাত্রদলের ছেলেরা একজনকে আটক করে রেখেছিল। আমরা গিয়ে নিয়ে আসছি। পরবর্তীতে আলাপ আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।