home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আগস্ট মাসে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৮

Facebook
Twitter

আগস্ট মাসে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আগস্ট মাসে দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক সংবাদ বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযানে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড় এবং ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গয়না জব্দ করা হয়েছে।

এছাড়া জব্দ হয়েছে ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস, ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৬১০ ঘনফুট পাথর, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা এবং ৮ হাজার ৭১৫ কেজি সুপারি।

অভিযানে ৪১৮টি মোবাইল, ৭ হাজার ৮৪৮টি মোবাইল ডিসপ্লে, ৩৪ হাজার ১১১টি মোবাইলের যন্ত্রাংশ, ১৮ হাজার ৫০০ পিস জিলেট ব্লেড, ১১ হাজার ৭৫৮টি চশমা এবং ৩ লাখ ৭৮ হাজার ২৩২ হাজার প্যাকেট চকলেটও জব্দ করা হয়েছে।

পাশাপাশি ৭ হাজার ৬৩৭ প্যাকেট বীজ, ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি, ৩৪ হাজার ৫৭ কেজি সার, ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল এবং ৭৪৩ লিটার ভোজ্য ও জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

এই অভিযানে ৫৬০ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৪ হাজার ৭৮৮ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ এবং ৯টি কষ্টি বা বেলে পাথর উদ্ধার করা হয়েছে।

চোরাচালানে ব্যবহৃত ১৪টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল ও ভ্যান এবং ৯৭টি নৌকা জব্দ করা হয়েছে।

অস্ত্র ও মাদক উদ্ধার

অন্যদিকে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

মাদকবিরোধী অভিযানে জব্দ হয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার।

এছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।

মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করার কথা জানিয়েছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার দায়ে ৩৭ বাংলাদেশি, ৬ ভারতীয় এবং ১৮৮ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।