_copy7.webp)
.webp&w=2048&q=75)
রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরা ৭ নম্বর সেক্টরের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’
তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানান, গ্রেফতার ব্যক্তিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বাসায় জড়ো হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে তাদের কেক কাটার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।