home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নবনিযুক্ত পরিচালককে শুভেচ্ছা জানাল ঢাবি টিএইচএম ক্লাবের নেতৃবৃন্দ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫০

Facebook
Twitter

নবনিযুক্ত পরিচালককে শুভেচ্ছা জানাল ঢাবি টিএইচএম ক্লাবের নেতৃবৃন্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবনিযুক্ত পরিচালক ড. নুসরাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন DU THM Club (EMBA)-এর প্রেসিডেন্ট জিতু চৌধুরীসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।


সৌজন্য সাক্ষাৎকালে বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাবের বিভিন্ন কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় DU THM Club-এর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করা, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাস্ট্রি এক্সপোজার বৃদ্ধি এবং বিভিন্ন শিক্ষামূলক ও সহশিক্ষামূলক কার্যক্রম আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি ক্লাবের আগামী দিনের বিভিন্ন ইভেন্ট, প্রোগ্রাম ও সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

নবনিযুক্ত পরিচালক ড. নুসরাত জাহান ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিভাগের শিক্ষার্থীদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

DU THM Club-এর প্রেসিডেন্ট জিতু চৌধুরী নবনিযুক্ত পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, বিভাগ ও ক্লাবের মধ্যে আরও সুদৃঢ় সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে তাদের দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা রয়েছে।

সৌহার্দ্যপূর্ণ এ সৌজন্য সাক্ষাতে DU THM Club-এর ভবিষ্যৎ কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।