_copy7.webp)

এসএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই ফল প্রকাশ করে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রকাশিত পুনঃনিরীক্ষণ ফলাফলে আরও দেখা গেছে, পূর্বে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে গ্রেড চেঞ্জ হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন ছাত্র-ছাত্রীর। নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জন ছাত্র-ছাত্রীর। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, এসব ছাত্র-ছাত্রীরা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষার আবেদন করেছিলেন।
তথ্য মতে, এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য দেশে মোট ১১ টি বোর্ড থেকে আবেদন করেছিল ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে পাশের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
শিক্ষা নিয়ে আরও পড়ুন




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।