home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নানা শর্তে হরমুজ খুলতে চায় ইরান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ২১:৪২

Facebook
Twitter

নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নানা শর্তে হরমুজ খুলতে চায় ইরান

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা কমিয়ে দুই দিন করার একটি নতুন প্রস্তাব তৈরি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সমঝোতার প্রস্তাব এসেছে বলে জানান তিনি।

আরাগচি বলেন, ‘কাতারের পক্ষ থেকে ইরানের প্রস্তাব বাস্তবায়নের সময়সীমা পাঁচ দিনে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন আমরা এমন একটি প্রস্তাবে পৌঁছেছি, যাতে বাস্তবায়নের সময় কমে দুই দিন হবে।’

তিনি আরও বলেন, ইরানের শর্তের মধ্যে রয়েছে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন সেনা কমানো। এ ছাড়া তেল রপ্তানির ক্ষেত্রে ছাড় পুনর্বহাল এবং কাতারে থাকা অর্থসহ ইরানের সব জব্দ করা তহবিল ছাড়ের দাবি জানিয়েছে তেহরান।

আরাগচির ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের নির্দিষ্ট পথগুলোকে স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে ইরান। একই সঙ্গে অন্য পথগুলো বন্ধ রাখার দাবিও জানিয়েছে দেশটি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে ওয়াশিংটনের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা পুনরায় শুরুর পথ তৈরি হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।