home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুটি কার্গো জাহাজ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ১৯:২৯

Facebook
Twitter

হরমুজ প্রণালিতে হামলায় ২৪ ঘণ্টায় ডুবল দুটি কার্গো জাহাজ

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় ডুবে গেছে দুটি কার্গো জাহাজ। পৃথক ঘটনায় অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইলের আঘাতে জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ডুবে যায়। এতে মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘জিএফএস প্রাইড’ আঘাতের শিকার হয়। এতে আগুন ধরে যায় এবং পরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি। জাহাজটির সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সিএনএন যাচাই করা ভিডিওতে দেখা যায়, জাহাজটি পানিতে ডুবে যাওয়ার সময় সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। পরবর্তী ভিডিও ও স্যাটেলাইট চিত্রে পানিতে ছড়িয়ে থাকা পণ্য এবং তেলের ছোট একটি স্তর দেখা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির দাবি, অনুমোদনহীন পথে চলার সময় সমুদ্রের মাইনে আঘাত পেয়েছিল জাহাজটি। তবে কয়েকজন বিশেষজ্ঞ এ দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, ড্রোন হামলার সম্ভাবনাই বেশি।

এদিকে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘কেপ দাও’ও ডুবে গেছে বলে বুধবার আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য থেকে জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ঘটনায় জাহাজটির এক ভারতীয় নাবিক নিহত হন।

আইএমওর তথ্য অনুযায়ী, চলতি বছর হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হলেও ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ডুবে যাওয়া জাহাজের মধ্যে এগুলো দ্বিতীয় ও তৃতীয় ঘটনা।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ দিক থেকে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে আন্তর্জাতিক বাজারে তেল পরিবহনের পরিমাণ আবারও কমে গেছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

সূত্র: সিএনএন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।