_copy7.webp)

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এ মামলা দায়ের করেছিল।
মঙ্গলবার (৩ নভেম্বর) আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকেরা রায় পড়া শুরু করবেন।
মামলায় গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনও ওই অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনসম্মতভাবেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।
আইসিজের এই রায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে চলমান অন্য মামলাগুলোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার করা মামলা। তবে ইসরায়েলও তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্ব নিয়ে আরও পড়ুন



.webp.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।