home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এলপিজির দাম বেশি নিলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৬:৩২

Facebook
Twitter

এলপিজির দাম বেশি নিলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের বিরুদ্ধে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত দামে এলপিজি পাওয়া যাচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অবৈধ মজুদ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা জোরদার করা হয়েছে।

এদিকে মূল্যস্ফীতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় দরিদ্র মানুষের জন্য ভিজিএফের চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানান তিনি। এখন থেকে ১০ কেজির পরিবর্তে ২০ কেজি করে চাল দেওয়া হবে।

ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান আরও জানান, গত ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি এসে পৌঁছেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।