home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনীর প্রধানকে দেশে এনে ব্যবস্থা নেওয়া হবে: দুদক

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ১৮:০৪

Facebook
Twitter

কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনীর প্রধানকে দেশে এনে ব্যবস্থা নেওয়া হবে: দুদক

ইন্টারপোলের সহায়তায় কাতারের দোহায় গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এমনটিই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাইদুর রহমান বলেন, ‘শনিবার (১৭ অক্টোবর) আনঅফিসিয়ালি বিষয়টি জানার পর রোববার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান কাতার ও দোহায় ইন্টারপোল কর্তৃক গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে অবস্থিত এনসিবি (NCB) শাখার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেন ও বিদেশে অর্থপাচার করেছেন। এসব অভিযোগে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় গত বছরের ২৭ জুলাই ঢাকা-১ কার্যালয়ে মামলা দায়ের করা হয়।’

অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আদালতের আদেশক্রমে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রীর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকসহ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দুদক জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে তার হান্নান) সম্পত্তির তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে এবং আদালতের আদেশ ও কমিশনের অনুমোদন সাপেক্ষে তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।