home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদল, পরিবর্তন ‘জয় বাংলা’রও

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ২১:২৫

Facebook
Twitter

জাতীয় চার নেতার নামে থাকা কোস্ট গার্ডের চার জাহাজের নাম বদল, পরিবর্তন ‘জয় বাংলা’রও

জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এ ছাড়া ‘জয় বাংলা’ নামে থাকা কোস্টগার্ডের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।মানচিত্র দেখুন

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ নাম পরিবর্তন করে ‘বিসিজিএস অদম্য বাংলা’ করা হয়েছে। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

এ ছাড়া ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগের অনুমোদিত নামের পরিবর্তে নতুন নামগুলো অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।মানচিত্র দেখুন




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।