home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

Facebook
Twitter

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এদিন দুপুরে এক পোস্টে এ তথ্য জানায়।

এ সময় হাইকমিশনার রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার সাফল্য কামনা করেন।

রাষ্ট্রপতির সঙ্গে হাইকমিশনারের আলোচনায় অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধনের বিষয়টি তুলে ধরা হয়।

তারা উভয়ে দুই সার্বভৌম দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।