_copy7.webp)

দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। ওই সময় থেকেই দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এখনও এসব সমস্যা পুরোপুরি সমাধান হয়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে এসব সংকট মোকাবিলা করা আরও সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নতুন কোনো বিষয় নয়। শেখ হাসিনার শাসনামল থেকেই এ সংকট চলে আসছে। একই সময়ে দেশে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সরকার পরিবর্তনের পরও এসব সমস্যার অনেকগুলো এখনো বিদ্যমান রয়েছে বলে দাবি করেন তিনি।
সাতারকুলের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচনে এলাকার মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না। জনগণ যাতে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, সে বিষয়ে রাজনৈতিক সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে।
এ কারণে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের মধ্যে সমতা থাকা উচিত বলে মত দেন নাহিদ ইসলাম। তার মতে, নির্বাচিত জনপ্রতিনিধি সরকারি দল কিংবা বিরোধী দলের যে পক্ষেরই হোন না কেন, নিজ নিজ এলাকার মানুষের উন্নয়নে সমান সুযোগ পাওয়া উচিত।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।