home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গণভোটের গণরায় না মেনে আপনাদেরকে অপমান করেছে সরকার : জামায়াত আমির

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১ নভেম্বর ২০২৬, ০৯:৪১

Facebook
Twitter

গণভোটের গণরায় না মেনে আপনাদেরকে অপমান করেছে সরকার : জামায়াত আমির

গণভোটের রায় বাস্তবায়ন না করে বর্তমান সরকার জনগণকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার এখনো সেই রায় বাস্তবায়ন করেনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ পথসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে মানুষ দুটি ভোট দিয়েছিল। একটিতে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি সরকার গঠন করেছে। অন্য ভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ বলেছে। কিন্তু সরকার গণভোটের সেই রায়কে উপেক্ষা করেছে।

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, সাত দফা দাবি মেনে নিলে এক দফার পরিস্থিতি তৈরি হবে না। তবে জনগণের অধিকার উপেক্ষা করা হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না। সাত দফা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

তিনি আরও বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আর লংমার্চের প্রয়োজন হবে না। অন্যথায় ঝিনাইদহের মানুষকে ঢাকায় আসার আহ্বান জানানো হবে। তবে দেশে কোনো বিশৃঙ্খলা চান না উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের প্রতিটি লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় ও বাকশালী শাসনের দিকে নিয়ে যাচ্ছে।

পথসভা শেষে রাত ১০টার দিকে লংমার্চের বহর ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।