home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২

Facebook
Twitter

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খান

আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান সতর্ক করে বলেন, ‘দুর্গোৎসব চলাকালে যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করে, তবে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হবে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বলব, আপনারা আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন এবং সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা দখল করে রেখেছিল। ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকেই তারা দেশে ফ্যাসিবাদ কায়েম করে। বিগত সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মন্দির ভাঙচুর ও তাদের জমিজমা দখলের মতো ঘটনা আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি ঘটেছে। অথচ তারা এখন আবার ভারতে বসে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

তিনি জোর দিয়ে বলেন, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সুদীর্ঘকাল ধরে শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজার সময় বিএনপি সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, ‘রাজধানী ঢাকার জন্য ব্যাটারিচালিত অটোরিকশা একটি বড় বিড়ম্বনা। অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়ে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সরকার অটোরিকশা চলাচলে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে যাচ্ছে এবং ফুটপাত দখলমুক্ত করতে আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু দুঃখজনকভাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছেন। জামায়াত নেপথ্যে থেকে অটোরিকশা চালকদের উসকে দিয়ে আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে।’

এর আগে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস প্রমুখ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।