_copy7.webp)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মিরপুরের রাড্ডা হাসপাতালসহ সাম্প্রতিক হামলা ও লুটপাটের ঘটনায় সরকারদলীয় লোকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব হামলার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহরিয়ার বলেন, দখলদারি ও চাঁদাবাজি ব্যবসার জন্য বড় হুমকি। ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা করতে চান।
নানা সংকটে বন্ধ হয়ে যাওয়া এবং সমস্যায় থাকা কারখানাগুলো সচল করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

-6ab8bdd74dab2.webp.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।