home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১ অক্টোবর ২০২৬, ১৩:০০

Facebook
Twitter

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা

আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তবে সেটি কবে নাগাদ প্রকাশ করবেন তা নিশ্চিত করেননি তিনি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।

সম্প্রতি লন্ডনে আয়োজিত একটি সেমিনারে অনলাইনে যুক্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। ‘Safeguarding Democracy in Bangladesh: Rights, Freedoms and the Rule of Law’ শীর্ষক ওই সেমিনারে শেখ হাসিনা দাবি করেন, বাংলাদেশ শাসনব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের আস্থার ক্ষেত্রে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এ সময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি ফিরিয়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি।

সেমিনারে দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বর মাসে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন।

লন্ডনের ওয়ান গ্রেট জর্জ স্ট্রিটের গডফ্রে মিচেল রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের আয়োজন করে কানাডা ও যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG)।

সেমিনারে শেখ হাসিনা ছাড়াও বক্তব্য দেন তার ছেলে ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাজ্যের এমপি বব ব্ল্যাকম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য পাওলো কাসাকা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।