_copy7.webp)

ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, জনগণের গণরায় উপেক্ষা করে সংবিধানের মৌলিক সংস্কারকে সাধারণ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা ভবিষ্যতে সাংবিধানিক সংকট তৈরি করতে পারে।
শনিবার ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিটি পাঠিয়েছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।
বিবৃতিতে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানায় এনসিপি।
দলটির বিবৃতিতে বলা হয়, স্বাধীন বাংলাদেশের স্বতন্ত্র রাজনৈতিক বিকাশ ও জনগণের আত্মত্যাগকে বারবার আঞ্চলিক পরাশক্তি আত্মসাৎ করার চেষ্টা করেছে। তবে বাংলাদেশের জনগণ সিপাহী-জনতার অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে আধিপত্য ও দাসত্বের শৃঙ্খল ভেঙেছে।মানচিত্র দেখুন
বিবৃতিতে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে বলা হয়, সামরিক পটভূমি থেকে উঠে এসে তিনি একদলীয় বাকশালী রাজনীতি বাতিল করে দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তবে বাকশালী কাঠামো বহাল রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।
এনসিপির দাবি, জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আদালতের মাধ্যমে সেই সংশোধনী বাতিল করা হয়। দলটির অভিযোগ, বিএনপি অতীতের এই ঘটনা থেকে রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ও সাংবিধানিক শিক্ষা নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি জুলাই সনদের মতো সংবিধানের মৌলিক পরিবর্তনকে অষ্টাদশ সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আদালত কিংবা পরবর্তী সংসদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এনসিপি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সংবিধানের মৌলিক কাঠামোগত সংস্কারকে সাধারণ সংবিধান সংশোধনীর মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা থেকে সরে আসতে হবে। একই সঙ্গে গণভোটে দেওয়া জনগণের রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে হবে।
বিবৃতিতে বলা হয়, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে পাওয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের গণরায় অস্বীকার করলে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।