home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘মিস এয়ার বাংলাদেশ ২০২৬’ বিজয়ী হলেন জেনি জাহান

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

Facebook
Twitter

‘মিস এয়ার বাংলাদেশ ২০২৬’ বিজয়ী হলেন জেনি জাহান

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) অনুষ্ঠিত ‘মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ’ সিজন ২ (২০২৬)-এর গ্র্যান্ড ফাইনালে সম্মানজনক ‘মিস এয়ার বাংলাদেশ ২০২৬’ মুকুট অর্জন করেছেন উদীয়মান মডেল জেনি জাহান। জমকালো এই আয়োজনে কেবল মূল মুকুটই নয়, মেধা ও আত্মবিশ্বাসের অনন্য প্রকাশ ঘটিয়ে তিনি একই মঞ্চে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ‘মিস এলিগেন্স স্টার’ খেতাবও জয় করে নেন।

গত ১৭ অক্টোবর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌন্দর্য ও মেধার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত এই গ্র্যান্ড ফাইনালে বিভিন্ন ধাপের কঠিন বাছাই ও গ্রুমিং সেশন পেরিয়ে আসা প্রতিযোগীদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হয়। এতে জেনি জাহান তাঁর উপস্থাপনা, ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার সমন্বয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এই জোড়া সাফল্য নিজের করে নেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী জেনি জাহান প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে বর্তমানে করপোরেট খাতে পেশাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। করপোরেট জীবনের কর্মব্যস্ততার মধ্যেও ফ্যাশন ও গ্ল্যামার জগতের প্রতি গভীর অনুরাগ থেকে তিনি নিজেকে তৈরি করেছেন। কর্মজীবনের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিষ্ঠা ও একাগ্রতার মাধ্যমে নিজের পছন্দের ক্ষেত্রে এগিয়ে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই তরুণী।

মডেলিংয়ের পেশাদার যাত্রা সুদৃঢ় করতে জেনি জাহান দেশের শীর্ষস্থানীয় মডেল ও ট্যালেন্ট প্রশিক্ষণ একাডেমি ‘এশিয়ান মডেল অ্যান্ড ট্যালেন্ট সেন্টার’ (এএমটিসি) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখান থেকে অর্জিত পেশাদার কৌশল ও মঞ্চ পরিবেশনার অভিজ্ঞতাই তাঁকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সফল হতে বড় ভূমিকা রেখেছে। সম্মানজনক এই স্বীকৃতির মাধ্যমে আগামী দিনে দেশীয় ফ্যাশন অঙ্গনে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।