_copy7.webp)

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। ‘কুলি’ তারকা বলেন, “গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি, আল্লাহ তোমাকে ভালো রাখুন।”
ওমর সানীর এ পোস্টে অনেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ ওমর সানীর উদারতার ভূয়সী প্রশংসা করেছেন। খান বাহাদুর লেখেন, “আপনি সত্যিই একজন উদার মনের মানুষ। এটাই সত্যিকারের মহত্ব। বিনয় মানুষকে মহৎ করে।” আসিফের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মন্তব্য করেছেন আসিফ বাবু।
সবুজ খান লেখেন, “আমার অত্যন্ত প্রিয় শিল্পী আসিফ আকবর ভাইয়ের ওপর হামলার চেষ্টা খুব দুঃখজনক! আল্লাহ প্রিয় ভাইকে হেফাজত করুন।” ইয়ার মাহমুদ লেখেন, “তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হউক।” শিল্পীদের এক জোট হয়ে এ ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানান ইকবাল।
মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্ক করা ছিল আসিফের ব্যক্তিগত গাড়িটি। ঘটনার সময় শপিং মলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছেন আসিফ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে। হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলেন, “গুলির সময় আসিফ গাড়িতে ছিলেন না, এর বাইরে এ ঘটনায় কোনো হতাহত নেই।”
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।