_copy4.webp)

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয়। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে প্রায়ই ভাগ করে নেন তিনি। এবার ব্রাইডাল সাজে অভিনেতা আদর আজাদের সঙ্গে রোমান্টিক এক ভিডিও পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা গেছে ঐতিহ্যবাহী মেহেদি বা হলুদের ব্রাইডাল সাজে। সোনালি ও জলপাই রঙের সংমিশ্রণে জমকালো লেহেঙ্গা, হাতে জ্বলন্ত মোমবাতি আর ফুলের মালায় নিজেকে সাজিয়েছেন তিনি।
অন্যদিকে অভিনেতা আদর আজাদ ধরা দিয়েছেন কমলা রঙের জমকালো কুর্তা-শেরওয়ানিতে। ব্যাকগ্রাউন্ডে নরম আলো ও মোমবাতির আভায় দুজনের মিষ্টি ও ঘনিষ্ঠ লুক মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, “এভরি লাভ স্টোরি ইজ বিউটিফুল, বাট আওয়ারস ইজ মাই ফেভারিট” (প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, তবে আমাদেরটা আমার সবচেয়ে প্রিয়)।
জানা গেছে, এটি একটি বিশেষ ব্রাইডাল ফটোশুট ও প্রচারণামূলক ভিডিওর অংশ। এতে তাদের মেকওভারে ছিলেন কবির ছোঁয়া এবং স্টাইলিং ও কনসেপ্টের দায়িত্বে ছিলেন মাহফুজ কাদরী।
ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন দুজন। মন্তব্যের ঘরে অনেকেই তাদের অনস্ক্রিন রসায়ন ও নান্দনিক ব্রাইডাল লুকের ভূয়সী প্রশংসা করছেন।
শোবিজ নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।