_copy7.webp)
.webp&w=2048&q=75)
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ছবি পোস্ট করে রহস্য ছড়িয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের সাজে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ আর এতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচার হিসেবে দেখছেন। আবার কেউ জানতে চাইছেন ছবিগুলোর পেছনের আসল কোনো রহস্য।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরিফিন শুভকে। আরেক ছবিতে দেখা গেছে, সুসজ্জিত দুজনকে বেশ হাসিখুশি মেজাজে। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।
সামাজিকমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই তাদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা ধূম্রজাল। তবে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রুকাইয়া জাহান চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য?
বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও রহস্য রয়েই গেছে। নতুন কোনো সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।