home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


তটিনীর নতুন নাটক ‘তুমি এসেছিলে বলে’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২ অক্টোবর ২০২৬, ১৮:৫২

Facebook
Twitter

তটিনীর নতুন নাটক ‘তুমি এসেছিলে বলে’

ছোট পর্দায় অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তানজিম সাইয়ারা তটিনী। এবার নতুন নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘তুমি এসেছিলে বলে’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তটিনী। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনা করেছে রঙ্গন এন্টারটেইনমেন্ট।

নাটকের গল্পে অপূর্বকে দেখা যাবে একটি যৌথ পরিবারের বড় ছেলের চরিত্রে। বাবা মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব এসে পড়ে তার ওপর। অফিসের কাজের পাশাপাশি পরিবারের নানা সমস্যা সামলাতে ব্যস্ত থাকতে হয় তাকে। নিজের জীবনের চাওয়া-পাওয়ার চেয়ে পরিবারের দায়িত্বই তার কাছে বড় হয়ে ওঠে। এ কারণে বিয়ের বিষয়েও আগ্রহ ছিল না তার। পরে মায়ের অনুরোধে বিয়েতে রাজি হন। এরপর পাত্রী মেহরিনের সঙ্গে প্রথম দেখা হলে নিজের জীবনের বাস্তবতা তার কাছে তুলে ধরেন অপূর্ব।

তিনি মেহরিনকে জানান, তার জীবন খুব সাধারণ নয়। পরিবার ও নানা দায়িত্বের কারণে বিয়ের পরও তাকে সেসবের মধ্যেই থাকতে হবে। মেহরিন যদি তার জীবনে আসেন, তাহলে শুধু তাকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা পুরো বাস্তবতাকেই গ্রহণ করতে হবে। অপূর্বর এ খোলামেলা ও সৎ অবস্থানই মেহরিনকে মুগ্ধ করে। সেখান থেকেই দুজনের সম্পর্কের গল্প নতুন দিকে এগোয়।

নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক। এ নাটকের গল্পে দর্শক একটি যৌথ পরিবারের টানাপড়েন দেখতে পাবে। আমাদের চারপাশে অনেক পরিবার আছে, বাইরে থেকে দেখতে সুন্দর। কিন্তু ভেতরের খবর কেউ জানে না। এটি সে রকমই একটি গল্পের নাটক।’

পরিবারের দায়িত্ব, সম্পর্কের টানাপড়েন ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়ার গল্পকে কেন্দ্র করেই নাটকটি নির্মিত। অপূর্ব ও তটিনী ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।