home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪

Facebook
Twitter

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।নতুন সদস্যের আগমনে আনন্দে ভাসছে তাদের পরিবার।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান জন্মের সুখবর জানিয়েছেন দীপিকা ও রণবীর।

শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবির মাধ্যমে তারা এই সুখবর ভাগ করে নেন। একইসঙ্গে জানান, তাদের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিং এবার দিদি হয়েছে।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েক দিন আগেই নিজেদের মাতৃত্বকালীন বিশেষ ফটোশুটের একগুচ্ছ সুন্দর ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। অবশেষে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সুখবর আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় উপচে পড়ে কমেন্ট বক্সে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ নভেম্বর ইতালির বিখ্যাত লেক কোমোতে এক স্বপ্নের ডেস্টিনেশন ওয়েডিংয়ে বাঁধা পড়েছিলেন দীপিকা ও রণবীর। এরপর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে প্রথম সন্তান দুয়া পৃথিবীতে আসে। চলতি বছরের এপ্রিলেজানা যায়, এই তারকা দম্পতির ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।